বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

ঘূর্ণিঝড় সিত্রাং : ভোলায় চরাঞ্চলের নদীর পানি বৃদ্ধিতে ১৫ হাজার মানুষ পানিবন্দী

অনলাইন ডেক্স
  • আপডেট সময় সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৯২ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়ে ভোলার চরাঞ্চলের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে জোয়ারে মেঘনা নদীর পানি বৃদ্ধি পেয়ে ৪-৫টি চরের বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েন।

ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সালাম জানান, তার ইউনিয়নে প্রায় ১২ হাজার লোকের বসবাস। ইউনিয়নটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় বেলা ১১টার পর থেকে জোয়ারের উচ্চতা ৩-৪ ফুট বৃদ্ধি পাওয়ায় সেখানকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

সেখানকার কিছু মানুষ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে অবস্থান নিয়েছেন। এছাড়াও চরফ্যাশন উপজেলার চর পাতিলা ও চর নিজামের প্রায় তিন হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

 

চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, পানিবন্দী মানুষকে মূল ভূখণ্ডে নিরাপদে আনার জন্য লঞ্চ ও ট্রালার পাঠানো হয়েছে। জোয়ারের উচ্চতা কমে গেলে ভাটার সময় তাদেরকে মূল ভূখণ্ডে নিয়ে আসা হবে। বিচ্ছিন্ন চরাঞ্চলগুলোতে সার্বিক যোগাযোগ রাখা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451