সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

নোয়াখালীতে মেয়েদের ছবি তোলাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ৩

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৩৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে দুই কিশোরীর ছবি তোলাকে কেন্দ্র করে তিনজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব মধুপুর গ্রামের চুঙ্গারপোল এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন- মো. বেচু মিয়া (৫০), তার ছেলে মো. নুর নবী (১১) ও মো. হাসান (২৬)।

আহতরা হলেন- আবুল হোসেন (৪১), তার ছেলে আবুল হোসেন (৪১) ও মো. আলাউদ্দিন (৪০)।

বেগমগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে পূর্ব মধুপুর গ্রামের কিশোরী সামলা ও শান্তা সাজগোজ করে বাড়ির পাশে ঘুরতে বের হয়। এ সময় পশ্চিম মধুপরের কয়েকজন বখাটে মোবাইল ফোন দিয়ে ওই দুই মেয়ের সঙ্গে ছবি তোলার চেষ্টা করে এবং তাদের ইভটিজিং করে।

বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে আসলে তারা ছবি তুলতে নিষেধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা  হয়। এ সময় ইভটিজিংয়ের শিকার কিশোরীরা বিষয়টি বাড়িতে গিয়ে স্বজনদের জানালে তারা এসে অভিযুক্তদের শাসিয়ে যায়।

পরে এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার দিকে পশ্চিম মধুপুরের বখাটে কালু, বিজয়, শাকিল ও বাহারের নেতৃত্বে ১৫-২০ জন দল বেধে পূর্ব মধুপুর গ্রামে এসে এলাকাবাসীর ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে দুই পথচারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়। পরে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায়  আহত হয়েছেন আরও তিনজন।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলিবিদ্ধ তিনজন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। পরবর্তীতে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451