বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুরে মৌসুমী চামড়া ব্যবসায়ী রাতে নিখোঁজ সকালে লাশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩০৭ বার পড়া হয়েছে

চাঁদপুরের শাহারাস্তিতে নিখোঁজের একদিন পর মৌসুমী এক চামড়া ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার গঙ্গারামপুর গ্রামের ধানক্ষেতের আইল থেকে বেলায়েত হোসেন রিপন নামে এই ব্যক্তির লাশ উদ্ধার করে থানা পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গলায় কিছু পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যার পর তার মুঠোফোন নিয়ে গেছে তারা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ঈদে শ্বশুরবাড়ি থেকে বেড়াতে আসা আত্মীয়-স্বজনদের বিদায় দিতে পাশের যাদবপুর বাজারে যান বেলায়েত হোসেন রিপন (৩৫)। রাত ৮টায় বাড়ি না ফেরায় স্ত্রী কুলসুমা বেগম তার মুঠোফোনে কল দেন। দুইবার কল দেওয়ার পর বন্ধ পান ফোন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, শুক্রবার সকালে তাদের পাশের বাড়ির এক নারী ছাগল চড়াতে গিয়ে রিপনের লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কুলসুমা বেগম জানান, তার স্বামী মূলত কৃষি কাজ করতেন। এবারই প্রথম কোরবানির পশুর চামড়া কেনার ব্যবসা শুরু করেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায় জানান, কি কারণে হত্যার ঘটনাটি ঘটেছে- তা অনুসন্ধানে পুলিশ মাঠে নেমেছে। একই সঙ্গে নিহতের কাছ থেকে নিয়ে যাওয়া মুঠোফোন বন্ধ থাকলেও তার অবস্থান নিশ্চিত হতে এরইমধ্যে তথ্যপ্রযুক্তি ব্যবহার শুরু করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451