শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় সকাল থেকে বৃষ্টি, বৃষ্টি দিনভর থাকতে পারে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৮২ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আকাশ মেঘলা থাকায় ঘড়ির কাঁটার দিকে না তাকালে বোঝার উপায় নেই রাত গড়িয়ে সকাল হয়েছে। এ বৃষ্টি দিনভর থাকতে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ফলে আজও অফিসগামী ও শ্রমজীবী মানুষকে চরম ভোগান্তি পোহাতে হবে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (৮ জুন) সকালে আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে সকাল ৬টার পর থেকে। বৃষ্টির এ ধারা আজ প্রায় সারাদিনই থাকতে পারে। একটানা হয়তো বৃষ্টি হবে না, তবে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়া আকাশও মেঘলা থাকতে পারে।

তিনি বলেন, মূলত মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে আগামী তিন থেকে চারদিন অনেক বেশি বৃষ্টি হতে পারে। বিশেষ করে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে বৃষ্টির বাইরে বড় কোনো ঝড়ের আভাস আপাতত নেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং তা আরও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্থিতি অনুকূলে রয়েছে। মৌসুমি বায়ু দেশের পূর্বাঞ্চলের ওপর সক্রিয় এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারাদেশে বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া দাবদাহ কিছুটা প্রশমিত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451