বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৮৮৩২টি শিক্ষকের পদ শূন্য

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৯০ বার পড়া হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছেন, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালগুলোতে ২৮ হাজার ৮৩২ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষকের শূন্যপদের সংখ্যা ৭ হাজার ১৮টি। সহকারী শিক্ষকের শূন্যপদ ২১ হাজার ৮১৪ জন। সহকারী শিক্ষকের শূন্যপদ পূরণে ইতোমধ্যে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের যোগদানের জন্য পরিপত্র জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

সরকার দলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের লিখিত জবাবে তিনি আরো জানান, দেশের ৬৪টি জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৭ হাজার ১৮টি পদ শূন্য রয়েছে। এরমধ্যে পদোন্নতি যোগ্য শূন্যপদ ৪ হাজার ১৬৬টি, সরাসরি নিয়োগের যোগ্য শূন্যপদ ২ হাজার ৮৫২টি। ২৫ শতাংশ বা সরাসরি নিয়োগের জন্য ৩৭তম বিসিএস হতে পিএসসির মাধ্যমে নিয়োগের জন্য ২০১৯ সালের ২৬ জন প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের নির্ধারিত ফরমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

একই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকদের প্রধান শিক্ষকপদে পদোন্নতির বিষয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৩, অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকরির শর্তাদি নির্ধারণ) বিধিমালা-২০১৩ ও নন ক্যাডার কর্মকর্তা-কর্মচারী জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা-২০১১ নীতিমালা অনুযায়ী প্রধান শিক্ষক পদে পদোন্নতি প্রদান করা হয়। তবে আদালতে মামলা থাকায় প্রধান শিক্ষক পদে পদোন্নতি বন্ধ রয়েছে। তবে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকদের চলতি দায়িত্ব প্রদান করা হচ্ছে।

তিনি আরো জানান, ৬১টি জেলায় সহকারী শিক্ষকের ১৮ হাজার ১৪৭টি পদ পুরণের জন্য ২০১৯ সালের ২৪ ডিসেম্বর চূড়ান্তভাবে নির্বাচিতদের নিয়োগপত্র জারি করা হয়েছে। যথাশীঘ্রই এসব শিক্ষক যোগদান করবেন। এ ছাড়া তিন পার্বত্য জেলায় জেলা পরিষদের তত্ত্বাবধানে স্থানীয়ভাবে শিক্ষক নিয়োগ করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451