মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

সিলেটে আজ বিকেলে শুরু বঙ্গবন্ধু বিপিএল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৩৭৪ বার পড়া হয়েছে

আজ বৃহস্পতিবার সিলেটে শুরু হচ্ছে দেশের সবচেয়ে মেগা ক্রিকেট আসর বঙ্গবন্ধু বিপিএলের চতুর্থ পর্বের খেলা। অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তারা বুধবার সিলেটে এসে পৌঁছেছেন।

বিপিএল উপলক্ষে এবার সিলেট স্টেডিয়ামের আসন সংখ্যা বাড়ানো হয়েছে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে। আগে এ স্টেডিয়ামে আসন সংখ্যা ছিল ১৩ হাজার ৫৩৩টি। বর্তমানে স্টেডিয়ামের পূর্ব দিকের গ্যালারি দ্বিতল করা হয়েছে। এ নতুন গ্যালারিতে আসন সংখ্যা থাকছে তিন হাজার ৬৬০টি। ৬১৫ ফুট দৈর্ঘ্য এবং ৪৮৫ ফুট প্রস্থের স্টেডিয়ামে সবমিলিয়ে আসন সংখ্যা দাঁড়াচ্ছে ১৭ হাজার ১৯৩টি।

এবারের বিপিএল-এ সিলেটের যত খেলা

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে রংপুর রেঞ্জার্স বনাম রাজশাহী রয়্যালস এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিলেট থান্ডার বনাম কুমিল্লা ওয়ারিয়র্স মুখোমুখি হবে।

পরদিন শুক্রবার (৩ জানুয়ারি), দুপুর ২টায় ঢাকা প্লাটুন বনাম খুলনা টাইগার্স এবং সন্ধ্যা ৭টায় সিলেট থান্ডার বনাম রংপুর রেঞ্জার্স।

এরপর দিন শনিবার (০৪ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে  সিলেট থান্ডার বনাম রাজশাহী রয়্যালস মুখোমুখি হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451