বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীতে মা-মেয়েসহ ৪ নারীকে  ধর্ষনের অভিযোগ, গ্রেফতার ১ 

এইচ. এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৪১১ বার পড়া হয়েছে

নোয়াখালীতে মা-মেয়ে সহ ৪
ধর্ষণ ও ২ অপহরণের অভিযোগে ১ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে
প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী জানায়, সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ৯নং
ওয়ার্ডের দক্ষিণ চর মজিদ আশ্রয়ণে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত মা’সহ তিন কন্যাকে
অস্ত্রের মুখে বাহার এর নেতৃত্বে এরশাদ, জাহাঙ্গীর, হামিদ মাঝি, রিয়াজ ও মোক্তার
হোসেন দফায় দফায় ধর্ষণ করে ফেলে যায়। প্রতিবেশীরা তাদের ঘোংরানির শব্দ পেয়ে ৪নং
ঘাট পুলিশ ফাঁড়িতে খবর দিলে উপ-সহকারী পুলিশ কর্মকর্তা মিজান সহ সঙ্গীয়
ফোর্স তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করেছে।
ভিকটিমের স্বামী কলা বিক্রেতা জানান, ২ দিন আগে আমার মেয়ে (১৮) কে তারা অপহরণ
করে নিয়ে যায়। চরজব্বর থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা না নেয়ায় নোয়াখালী
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের বিরুদ্ধে মামলা করি। বর্তমানে
আমার পরিবার ও শিশু কন্যাসহ ৩ জন ধর্ষণের বিচার চাই। অপরদিকে বেগমগঞ্জের হাজীপুর
গ্রামের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায়
ধর্ষককে গ্রেপ্তার করেছে বেগমগঞ্জ পুলিশ। ধর্ষিতাকে মুমূর্ষু অবস্থায় নোয়াখালী
জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক
ডা. খলিল জানায়, রাত ৩টার দিকে বেগমগঞ্জের হাজীপুর গ্রামের ইসলামী ফাজিল
মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী (১৪) কে ধর্ষণে ক্ষত বিক্ষত অবস্থায় জেনারেল হাসপাতালে
২নং গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451