সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পাথরঘাটা বিদ্যুৎহীন ৩৮ ঘণ্টা, পানি বন্ধ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৪৩৪ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতে বরগুনার পাথরঘাটা উপজেলায় ৩৮ ঘণ্টা ধরে বিদ্যুতের সরবরাহ নেই। এতে পাথরঘাটা পৌর এলাকায় দুদিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। একই সঙ্গে জরুরি সেবাসহ মুঠোফোনের নেটওয়ার্কও বারবার বিঘ্নিত হচ্ছে। বিদ্যুতের অভাবে চিকিৎসাসেবাও বন্ধ।

জানতে চাইলে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির পাথরঘাটা অভিযোগকেন্দ্রের জুনিয়র প্রকৌশলী মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পাথরঘাটা উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এ তার পুনঃসংযোগ দিতে প্রায় সাত দিন সময় লাগবে। তবে জরুরি ভিত্তিতে আজ সোমবার সন্ধ্যার মধ্যে পাথরঘাটা পৌর এলাকায় বিদ্যুতের সংযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।

পাথরঘাটা উপজেলার সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাথরঘাটা সদর, কালমেঘা, কাকচিড়া, চরদুয়ানী, নাচনাপাড়া, কাঁঠালতলী ও রায়হানপুর ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামেই বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এতে আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত ৩৮ ঘণ্টা ধরে এলাকাগুলো বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। এতে জরুরি প্রয়োজনে মুঠোফোন চার্জ দিতে না পারায় দুর্যোগে স্বজনদের সঙ্গে কথা বলতে পারছেন না। ইজিবাইকের চালকেরা তাঁদের রিকশার ব্যাটারি চার্জ দিতে পারছেন না। এতে রিকশা চলাচলও খুবই কম।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দেওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে গ্রামের প্রতিটি বাড়িরই একাধিক গাছ ভেঙে গেছে বা উপড়ে পড়েছে। এতে সড়কের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের ওপর গাছ পড়ায় তার ছিঁড়ে গিয়ে এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

পাথরঘাটা পৌর পানি সরবরাহ শাখার ব্যবস্থাপক সোহেল আহম্মেদ বলেন, পাথরঘাটা পৌর এলাকার ৯টি ওয়ার্ডে পানির গ্রাহক ১ হাজার ৯০০। বিদ্যুতের অভাবে দুদিন ধরে তাঁদের পানি সরবরাহ করা যাচ্ছে না। এতে ওই গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন।

পাথরঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, বিদ্যুতের সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মুঠোফোনের নেটওয়ার্কও বারবার বিঘ্নিত হচ্ছে। এতে দূরের ও প্রবাসী স্বজনদের সঙ্গে কথা বলতে পারছেন না অনেকেই। একই সঙ্গে ইন্টারনেট সেবাও ব্যাহত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451