মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

জেএসসিতে পাস ৮৫.৮৩%, ৬৮ হাজার পেল জিপিএ ৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৪৩৫ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক :

২০১৮ সালের প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের চারটি সমাপনী পরীক্ষার ফল আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করা হয়েছে। সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন।

পরীক্ষাগুলো হচ্ছে—অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি)। এ চারটি পরীক্ষায় এবার সারা দেশে প্রায় ৫৭ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে।

এতে জেএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৮৩ আর জেডিসিতে গড় পাসের হার ৮৯ দশমিক ০৪ শতাংশ। জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন। জেএসসি ও জেডিসিতে নয়টি শিক্ষা বোর্ডে পাস করেছেন ২২ লাখ ৩০ হাজার ৮২৯ জন।

জেএসসি ও জেডিসি পরীক্ষা গত ১ নভেম্বর থেকে শুরু হয়, শেষ হয় ১৫ নভেম্বর। এ দুটি পরীক্ষায় দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নেয়।

অপরদিকে পিইসি ও ইইসি পরীক্ষা ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে ২৬ নভেম্বর শেষ হয়। এ দুটি পরীক্ষায় এবার মোট ২৯ লাখ ৩৪ হাজার ৯৫৫ জন অংশ নেয়। এর মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের মধ্যে ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ জন ছাত্র এবং ১৪ লাখ ৯৮ হাজার ৫২৮ ছাত্রী। ইবতেদায়ি সমাপনীতে ছাত্র এক লাখ ৬৬ হাজার ৮১৪ ও ছাত্রী এক লাখ ৫১ হাজার ৩৯ জন।

সাধারণত এসব পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর প্রকাশ করা হয়। কিন্তু এ বছর ৩০ ডিসেম্বর নির্বাচন থাকায় এক সপ্তাহ আগে ফল প্রকাশ করা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451