বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কেউ বাধা দিচ্ছে না কারো প্রচারণায় : সিইসি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮
  • ৪৬৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, কারো নির্বাচনী প্রচারণায় কেউ বাধা দিচ্ছে না। কেউ কেউ লেভেল প্লেয়িং ফিল্ড নাই বলে কেন অভিযোগ করেন তিনি বুঝেন না।

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠপর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সিইসি এ কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নগরীর একটি কমিউনিটি সেন্টারে নির্বাচন কমিশন ওই মতবিনিময় সভার আয়োজন করে।

চট্টগ্রাম বিভাগের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি বলেন, এবারের নির্বাচনে সর্বাধিক সংখ্যক ১ হাজার ৮৪৬ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। প্রতি আসনে গড়ে প্রায় ছয়জন প্রার্থীর এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা একটি চ্যালেঞ্জ মন্তব্য করে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে কে এম নুরুল হুদা বলেন, ‘এখন নির্বাচনের সময়, যারা বিরোধী দলে আছেন বা সরকারি দলে আছেন, তারা মিটিং করেন, মিছিল করেন সভা করেন, শোভাযাত্রা করেন এবং তারা রোডমার্চ করেন, রোডমার্চ করতে করতে যেখানে যেখানে তাদের থাকার দরকার, জেলায় জেলায় পথসভা করেন, মাইক ব্যবহার করেন, পোস্টার ছাপান, পোস্টার বিলি করেন, বিতরণ করেন, মানুষের কাছে কাছে যান, কেউ কোনোদিন কখনো তাদেরকে বাধা দিয়েছে? তাই যদি না হয়, নির্বাচনের প্লেয়িং ফিল্ড নেই বা আছে এ প্রশ্নের তো কোনো অবকাশ নেই। একথা বারবার বলা হয়, লেভেল প্লেয়িং ফিল্ড নেই। কোথায় ফিল্ড নাই, কী ফিল্ড নাই? কীসের ফিল্ড নাই, আমি বুঝি না।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451