বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীতে ২ কোটি টাকার হেরোইনসহ আটক ২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ নভেম্বর, ২০১৮
  • ৫৫৭ বার পড়া হয়েছে
নোয়াখালীতে ২ কোটি টাকার হেরোইনসহ আটক ২

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাপুর
এলাকা থেকে প্রায় দুই কেজি হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
করেছে র‍্যাব-৭। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের
ভিত্তিতে সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব-৭ এর
একটি অভিযানিক দল। আটককৃতরা হলেন, সোনাপুরের আবুল খায়েরের
ছেলে আবুল হাসান রুনু (৫৩) ও লক্ষ্মীনারায়ণপুর এলাকার শাহ আলমের ছেলে
মো. মিলন (৩৫)। অভিযানের নেতৃত্ব দিয়েছেন-সিনিয়র এএসপি
মিমতানুর রহমান, এএসপি কাজী মো. তারেক আজিজ এবং এএসপি মো.
নুরুজ্জামান। র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের ওয়ার্ড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার
মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীরা মোটর
সাইকেলে করে হেরোইন পাচারের সময় র‍্যাব-৭ এর আভিযানিক দল তাদের
হাতেনাতে গ্রেপ্তার করে। তাদের ব্যবহৃত মোটর সাইকেল নং নোয়াখালী হ:
১১-১১৩৩। আবুল হাসান রুনু নিজেকে দৈনিক জাতীয় অর্থনীতির স্পেশাল
করেসপন্ডেন্ট পরিচয় দেন। তিনি জানান, আটককৃতদের ফেনী ক্যাম্পে
জিজ্ঞাসাবাদ শেষে সুধারাম থানায় সোপর্দ করা হবে। আটককৃত
হেরোইনের আনুমানিক মূল্য দুই কোটি টাকা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451