বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশের মানুষ বিএনপির পাশে নেই : কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৭৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি প্রসঙ্গে বলেছেন, ‘একদল, ২০ দল, ৩০ দল করেও এখনো কোনো জনসভা করতে পারেনি। কারণ, তাদের পাশে দেশের কোনো মানুষ নেই। এ জন্য এ পর্যন্ত কোনো জনসভা করতে পারেনি। করতে পারেনি কোনো আন্দোলনও। দিন যায়, মাস যায় আন্দোলনের দেখা নেই।’

আজ রোববার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া শহীদ আব্দুল হামিদ বাস টার্মিনালে আয়োজিত জনসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। কক্সবাজার জেলা আওয়ামী লীগ ওই জনসভার আয়োজন করে।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কুমিল্লা ও চট্টগ্রাম হয়ে কক্সবাজারে পৌঁছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি- জামায়াত যেন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী নয়। আমরা নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী। তাই এবার নিজ দলের যারাই নৌকার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘নেতাকর্মীদের জনপ্রিয়তা যাচাই করা হয়েছে। যাদের জনপ্রিয়তা বেশি তাদেরই মনোনয়ন দেওয়া হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি জামায়াত ক্ষমতায় আসলে আবারও ঘোর অন্ধকার নেমে আসবে। তাই আওয়ামী লীগকে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘বিএনপি কোনো দলের সাথে এখনো ঐক্য করতে পারেনি। তাদের সাথে কোনো দল ঐক্য করতে চায় না। কারণ, বিএনপি নেতারা এখন ঝিমিয়ে গেছে। এই ঝিমুইন্যা নেতাদের সাথে কেউ ঐক্য করবে না।’

ওবায়দুল কাদের উপস্থিত আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘বিএনপি-জামায়াত আমাদের প্রতিপক্ষ নয়, প্রতিপক্ষ আমরা নিজে নিজেই সৃষ্টি করছি। কেউ কারো বিরুদ্ধে সমালোচনা না করে আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।’

এ সময় সেতুমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি সাধারণ শিক্ষার্থীদের উসকে দিয়ে আন্দোলনের পাঁয়তারা করেছিল। কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সব দাবি-দাওয়া মেনে নিয়ে তাদের রাস্তা থেকে স্কুলে পাঠিয়ে দিয়েছে।’

যুক্তফ্রন্টের জাতীয় ঐক্যের ডাকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘একটি বিদেশি সংস্থা জরিপ চালিয়েছে, যেখানে বলা আছে আওয়ামী লীগের জনপ্রিয়তা ৬৬ শতাংশ। এই ৬৬ শতাংশ বাদ দিয়ে জাতীয় ঐক্য হতে পারে না। যুক্তফ্রন্ট যে ঐক্যের ডাক দিয়েছে, সেটি জাতীয় ঐক্য নয়, জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য।’

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহবুব, উপপ্রচার সম্পাদক আমিনুল হক আমিন, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলার নেতারা বক্তব্য দেন।

পরে রাতে কক্সবাজার সদর ইউনিয়নের ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আরো একটি জনসভায় বক্তব্য দেন ওবায়দুল কাদের।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451