বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীপুরে বিএনপিনেতা এ্যানীর বাড়িতে আবার হামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৭৬ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষ্মীপুরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বাসার দরজা, ১৫টি চেয়ার ও বাড়ির সামনে থাকা ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে শহরের গোডাউন রোড এলাকায় এ্যানীর বাসভবনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় এ্যানী বাসায় ছিলেন না। তিনি ঢাকায় রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী বিএনপি নেতারা জানায়, লক্ষ্মীপুর পৌর বিএনিপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে সাবেক সাংসদ এ্যানীর বাসার হলরুমে সমন্বয় সভার আয়োজন করা হয়। এ খবর পেয়ে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এসে অতর্কিত হামলা করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা বাসার ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা হলরুমে ঢুকে দরজা, অন্তত ১৫টি প্লাস্টিকের চেয়ার ও বাসার সামনে থাকা ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

 

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, যুবদল নেতা আবদুল আলিম হুমায়ুন ও ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন শিমুল প্রমুখ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান দাবি করেন, হামলার ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত নয়। বিএনপির দলীয় কোন্দলের কারণে বিপক্ষের নেতাকর্মীরা এ হামলা করেছে।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী মুঠোফোনে বলেন, ‘সম্প্রতি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আমার বাসায় চারবার হামলা করেছে। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দিন দিন ছাত্রলীগের নেতাকর্মীরা আরো বেপরোয়া হয়ে উঠছে।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451