বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভুল মানুষকে বিয়ে করতে চান না জয়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৩ আগস্ট, ২০১৮
  • ৪২২ বার পড়া হয়েছে

ঢাকাঃ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে ভারতীর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। টালিউডের গুণী পরিচালকদের সঙ্গে কাজ করেছেন জয়া। সেখানকার দর্শকদের মাঝে চাহিদা তৈরি হয়েছে তার।গেল ১০ আগস্ট কলকাতায় মুক্তি পেয়েছে জয়া অভিনীত ‘ক্রিসক্রস’ ছবিটি। আর এই ছবিতে তার চরিত্রের নাম মিস সেন। ভারতীয় একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জয়া আহসান জানান, ছবিতে তার চরিত্রটি ধূসর, এ কারণে কাজটা করার আগ্রহ তৈরি হয়েছিল।ওই সাক্ষাৎকারে জয়া ক্যারিয়ার ও অন্যান্য বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন।তিনি বলেন, যখন বিয়ে করবো, তখন সেটা নিশ্চয়ই সবাই জানতে পারবেন। যখন বিয়েটা করবো, তখন সেটা ভেবেচিন্তেই করবো। বিয়েটা দীর্ঘস্থায়ী হোক, সেটাই আমার সবচেয়ে বড় চেষ্টা থাকবে। তাই ভুল মানুষকে বিয়ে করতে চাই না।জয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ব্যাচেলর’। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবিটি মুক্তি পায়। এরপর একে একে নুরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’, নাসির উদ্দিন ইউসুফের ‘গেরিলা’, রেদওয়ান রনির ‘চোরাবালি’, অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’, সাফি উদ্দিন সাফির  ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ উল্লেখযোগ্য।কলকাতার পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু ছবিতে অভিনয় করছেন জয়া। এর মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে মাহমুদ দিদার পরিচালিত বিউটি ‘সার্কাস’, অনম বিশ্বাসের ‘দেবী’র মতো চলচ্চিত্র।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451