বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ৩ মাদক ব্যবসায়ী নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮
  • ৩৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন রেলওয়ে ক্যান্টিন গেইট এলাকায় একটি মাদকবাহী প্রাইভেটকার আরোহী মাদক ব্যবসায়ীদের সাথে র‌্যাব-৭ এর ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জাকির হোসেন ও ডালিম শেখ নামে দু’জনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় পাওয়া যায়নি। এ সময় দুটি অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এছাড়া প্রাইভেটকারটিও জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার ভোর রাতে নগরীর খুলশী থানাধীন রেলওয়ে ক্যান্টিনগেট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই তিনজন প্রাইভেটকারে যাচ্ছিলেন। র‌্যাবের টহলরত সদস্যরা তাদের থামার সংকেত দেন। কিন্তু তারা গাড়ি না থামিয়ে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে তিনজনের লাশ পাওয়া যায়।

তিনি আরও জানান, প্রাইভেট কারটিতে তল্লাশি করে দুটি পিস্তল, গুলি ও ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ ছাড়া প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। নিহত তিন ব্যক্তির লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451