শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ঠিক কতটা ‘সেক্স’ প্রয়োজন?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৩ জুলাই, ২০১৮
  • ৩৭৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

দৈনন্দিন জীবনে স্নান-খাওয়ার মতই গুরুত্বপূর্ণ ‘সেক্স লাইফ’। সুস্থ ও সুন্দর সেক্স লাইফ জীবনীশক্তি যোগাতে পারে। তবে অনেকের মনেই এমন প্রশ্ন রয়েছে যে ঠিক কতটা ‘সেক্স’ প্রয়োজন? সম্প্রতি এক গবেষণায় সেই সংক্রান্ত তথ্য উঠে এসেছে।

‘প্লে বয়’ ম্যাগাজিনের করা একটি সমীক্ষায় জানা গিয়েছে, ১৮ থেকে ২৯ বছর বয়সীরা গড়ে সপ্তাহে দু’বার সঙ্গম করেন। অর্থাৎ বছরে ১১২ বার। আর ৪০ থেকে ৪৯ বছর বয়সীরা বছরে ৬৯ বার।

তবে বিয়ের পর সেক্সের পরিমাণ কমে যাওয়া খুব সাধারণ একটা ঘটনা। অনেকের ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে, এটা এ কারণে নয় যে পরস্পরের প্রতি আগ্রহ কমে যায়। তবে, বিয়ের পর সেক্সের পরিমাণ কমে যাওয়ার কারণ হল, পারিবারিক দায়িত্ব সামলাতে গিয়ে এই অবস্থা হয়ে থাকে। পারিপার্শ্বিক পরিস্থিতি সেক্স লাইফে প্রভাব ফেলে। অর্থাৎ ঘর পরিষ্কার করা কিংবা সংসার সামলানোর পর আর সেক্সের জন্য সময় থাকে না।

গবেষণা বলছে, সপ্তাহে একবার সেক্স খুশি থাকার জন্য যথেষ্ট। তবে কতটা খুশি হওয়া যায় সেটা স্পষ্ট নয়। তবে বিশেষজ্ঞদের মতে, এভাবে হিসেব করে সেক্স করা কখনই উচিৎ নয়। এমনটা ভাবার কোনও কারণ নেই যে সপ্তাহে তিনবার সেক্স করলে খুব ক্ষতি হয়ে যাবে। আবার একথা যদি বলা হয় যে, জীবনে খুশী হওয়ার জন্য সপ্তাহে অন্তত একবার সেক্স করতেই হবে, সেটাও সত্যি নয়। কোনও হিসেব না করে কখনও একবার, কখনও তিনবার। এটা সুস্থ এবং সুখী দাম্পত্যের ইঙ্গিত দেয়।

২০০৯ সালের এক গবেষণায় দেখা গিয়েছিল, ১৫ শতাংশ মহিলা ছ’মাসে সেক্স করেননি। আর মাত্র ৩৪ শতাংশ দম্পতি সপ্তাহে দু থেকে তিনবার সেক্স করে থাকেন।

মোদ্দা কথা হল, যতবার ইচ্ছে ততবারই সেক্স করুন। আপনি এবং আপনার পার্টনার যতবার সঙ্গমে তৃপ্তি পাবেন, ততবারই প্রয়োজন। হঠাৎ কেন আপনার পার্টনার সেক্সের পরিমাণ কমিয়ে দিয়েছে, বা হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে, সেটা মাথায় না রাখলেও চলবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451