শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আগুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৩ জুলাই, ২০১৮
  • ৩০১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ের গোয়েন্দা (ডিবি) বিভাগে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আজ সোমবার বেলা সোয়া এগারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী সাংবাদিকদের জানান, সোমবার সকাল সোয়া ১১টার দিকে লাল দীঘি পাড়ে নগর পুলিশের সদরদপ্তরে গোয়েন্দা কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ১৩টি গাড়ি চেষ্টা চালাচ্ছে।

তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হল সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি পুলিশ সদস্যরা। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451