বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৫৪২ বার পড়া হয়েছে

গাজীপুর : বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের রওশন সড়ক এলাকায় হাসান তানভীর ফ্যাশন ওয়্যার নামে একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করে। এক পর্যায়ে শ্রমিকদের একটি অংশ জয়দেবপুর-চৌরাস্তা সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে।

পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, হাসান তানভীর ফ্যাশন ওয়্যারস লিমিটেড নামে ওই কারখানায় শ্রমিকদের গত মে মাসের বকেয়া বেতন পাওনা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন চলতি মাসের ২০ তারিখ দেয়ার ঘোষণা দেয়। এরই প্রতিবাদে শুক্রবার সকালে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করে। এরপর শ্রমিকরা জয়দেবপুর চৌরাস্তা সড়কে অবস্থান নিয়ে সড়কে অবরোধ সৃষ্টি করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ঢিল ছুড়লে পুলিশ পাল্টা জবাবে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু হয়। অবরোধের কারণে সড়কের উভয় পাশে তীব্র যানজটে আটকা পড়ে শতশত গাড়ি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451