বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মেঘনায় নিখোঁজ নটরডেমের ২ শিক্ষার্থী এখনও উদ্ধার হয়নি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ৩১৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ নটরডেম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে এখনও পাওয়া যায়নি। তাদের উদ্ধারে আশুগঞ্জ দমকল বাহিনীর ডুবুরীদলের সঙ্গে নৌবাহিনীর ১০ সদস্যও কাজ করেছেন। শনিবার বিকেলে উপজেলার সোনারামপুর চর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন ঢাকার মগবাজার এলাকার ইসরাকুল মেহরাব (২২) ও লক্ষ্মীবাজার এলাকার সানজিদা বিনতে তানভির প্রাপ্তি (২১)। এরা দুজনেই নটরডেম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে নটরডেম বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী শনিবার বিকেলে আশুগঞ্জ উপজেলার মেঘনার বুকে জেগে উঠা চরসোনারাম এলাকায় ঘুরতে আসেন। শিক্ষার্থীরা চরের বিভিন্ন এলাকা ঘুরে দেখার পর চরের উত্তর-পশ্চিম পাশে মেঘনা নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে মোবাইল ফোনে সেলফি তোলার সময় প্রাপ্তি পানিতে কাত পড়ে গিয়ে স্রোতের টানে ভেসে যান। তাকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন মেহরাব। কিন্তু তিনিও স্রোতের টানে ভেসে যান। এসময় বাকী পাঁচ শিক্ষার্থীও প্রাপ্তি ও মেহরাবকে উদ্ধার করতে নামলে তারাও স্রোতের টানে ভেসে যান। তবে স্থানীয়রা দ্রুত এই পাঁচজনকে উদ্ধার করে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা আরটিভি অনলাইনকে জানান, দমকল বাহিনীর ৯ জন ও নৌবাহিনীর ১০ সদস্য উদ্ধার কাজ করেছে তবে এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। গতকাল বৃষ্টির জন্য উদ্ধার কাজ ব্যাহত হয়েছিল। এর আগে শনিবার দুপুরে কক্সবাজারের চকোরিয়ার মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে মারা গেছে পাঁচ স্কুলছাত্র। রোববার  সকাল নাগাদ তাদের সবার লাশ উদ্ধার করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451