বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের পাশে ২ ‘মাদক ব্যবসায়ীর’ গলাকাটা লাশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ৩০২ বার পড়া হয়েছে

টেকনাফ ঃ 

কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের পাশের একটি পাহাড়ি এলাকা থেকে দুই ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ দাবি করেছে, এদের একজন বাঙালি শামসুল হুদা, অপরজন রোহিঙ্গা নাগরিক রহিম উল্লাহ। তাঁরা উভয়েই মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন।

শামসুল হুদার বাড়ি টেকনাফ উপজেলায়। তিনি পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। আর রহিম উল্লাহ হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের বাসিন্দা। রহিম, শামসুল হুদার সহযোগী হিসেবে কাজ করতেন বলেও দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল দুপুরে গণমাধ্যমের কাছে দাবি করেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইয়াবা ব্যবসার বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ দুজনকে গলা কেটে হত্যা করতে পারে।’

পুলিশের পক্ষ থেকে আরো দাবি করা হয়েছে, দুপুরে লেদা রোহিঙ্গা শিবিরের পাশে পাহাড়ি এলাকা কাঠুরিয়ারায় দুটি গলাকাটা লাশ দেখে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুপুর ২টার দিকে লাশ দুটি উদ্ধার করে।

পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চালাচ্ছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451