বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পটুয়াখালীর বাউফলে সিঁদ কেটে ঘরে ঢুকে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ৩৯৫ বার পড়া হয়েছে

 

সুজয় চক্রবর্ত্তী পটুয়াখালী ঃ
পটুয়াখালীর বাউফলে সিঁদ কেটে ঘরে ঢুকে ভাইকে কুপিয়ে হত্যা ও বোনকে জখম করেছে র্দূবৃত্তরা।
গত রবিবার দিবাগত রাতে বাউফলের মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে অজ্ঞাত ৪/৫ জন দুর্বৃত্ত গ্রামের
রাজা খানের ঘরের দক্ষিণ পাশ দিয়ে সিঁদ কেটে ভিতরে প্রবেশ করে। এসময় ঘরের মধ্যে টর্স লাইটের আলো
দেখতে পেয়ে রাজা খানের মেয়ে রীনা বেগম (২৮) ডাক চিৎকার দিলে দুর্বৃত্তরা তাকে মাথায় ও দুই হাতে
আঘাত করে। এরপর তার হাত-পা খাটের সাথে বেঁধে মুখে কাপড় ঢুকিয়ে দেয়। এ সময় তার ভাই আবুল
কালাম খান (৪০) ঘরের সামনের রুমে ঘুমিয়ে ছিল। বোনের সাথে ধস্তাধস্তির শব্দ পেয়ে ডাক চিৎকার
দিলে দুর্বত্তরা এসে তাকে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি ভাবে কুপিয়ে খুন করে। সূত্র
আরো জানায় ,সকালে তাদের পাশের বাড়ির চাচি এসে তাদের এ অবস্থা দেখে ডাক চিৎকার করে। তার
চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে আসে।
বাউফল থানার ওসি মোঃ মনিরুল ইসলামের জানান সোমবার সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে
লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করেন । গুরুতর আহত রীনা বেগম কে বরিশাল
শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451