বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কীর্তনখোলা নদীতে ভেসে উঠল ৬ লাশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ৩৮১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদী থেকে ছয়জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নদীর চরমোনাই এলাকায় লাশগুলো ভেসে ওঠে।

গত বুধবার দুপুরে কীর্তণখোলা নদীর চরমোনাই প্রান্তে মাহফিলগামী মুসুল্লীবাহি ট্রলার ডুবির ঘটনায় হতভাগ্য ওই ৬ জনের সলিল সমাধি ঘটেছে বলে পুলিশের ধারনা। পরে আজ তাদের লাশ ভেসে উঠলে উদ্ধার করে মাহফিল প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থলে থাকা কোতোয়ালী মডেল থানার উপ পরিদর্শক সাইদুল ইসলাম সন্ধ্যা ৭ টার দিকে সমকালকে জানান, উদ্ধার হওয়ার মরদেহগুলোর পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গাজীপুর জেলার ইফতেখার (৯), শাহ আলী (২৮) ও  জাকির হোসেন দিলদার (৩০), মুন্সিগঞ্জ জেলার বাদশা ঢালী (৬৫), ময়মনসিংহের  দেলোয়ার হোসেন (২৮) এবং লক্ষীপুর জেলার আ. কুদ্দুস (২৪)।

তিনি আরও জানান, মাহফিল আয়োজকদের সহায়তায় নিহতদের মরদেহ তাদের নিজ নিজ বাড়িতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ওসি (তদন্ত) আতাউর রহমান জানান,  বুধবার দুপুর ২টার দিকে মাহফিলের মুসল্লিবাহী একটি ট্রলার বেলতলা খেয়াঘাটের চরমোনাই পয়েন্টে ডুবে যায়। ট্রলারটি একটি লঞ্চের পেছনে রেখে যাত্রী উঠানোর সময় অতিরিক্ত ভিড়ে সেটি কাত হয়ে ডুবে যায়। ওই সময় তাৎক্ষণিকভাবে কারো নিঁখোজ হওয়ার অভিযোগ পায়নি পুলিশ। এছাড়া বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দলও দীর্ঘক্ষণ সন্ধান চালিয়ে কোন মৃতদেহ উদ্ধার করতে পারেনি। পরে আজ দুপুরে ৬টি লাশ ভেসে ওঠে।

মাহফিলের মুসল্লিরা জানান, ঘটনাস্থল থেকে অন্তত ১০ কিলোমিটার দূরে আজ দুপুরে প্রথমে একটি লাশ ভাসতে দেখেন তারা। পরে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে এক শিশুসহ আরও ৫টি লাশ ভেসে ওঠে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451