বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘সুষ্ঠু নির্বাচন দিয়ে নিরপেক্ষতা প্রমাণ করুন’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ২৬৩ বার পড়া হয়েছে
‘সুষ্ঠু নির্বাচন দিয়ে নিরপেক্ষতা প্রমাণ করুন’

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘মানুষ কত কষ্টে আছে আপনারা সবাই জানেন। কিন্তু এদিকে সরকারের কোনো দৃষ্টি নাই। সরকারের দৃষ্টি একটাই; কী করে ক্ষমতায় থাকা যায়। ক্ষমতায় থাকতে হলে মানুষের ভালোবাসা অর্জন করতে হয়।’

আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জাতীয় পার্টির তৃণমূল সমাবেশে এসব কথা বলেন এইচ এম এরশাদ।

এইচ এম এরশাদ বলেন, ‘কত মানুষ খুন ও গুম হয়েছে তার কোনো ঠিকানা নেই।’ তিনি আরো বলেন, ‘উপনির্বাচনের জয় পরাজয়ে সরকার পরিবর্তন হবে না।’ তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ করে বলেন, ‘সুষ্ঠু নির্বাচন দিয়ে নিরপেক্ষতা প্রমাণ করুন।’

স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় পাটির কেন্দ্রীয় মহাসচিব সংসদ সদস্য এ বি এম রুহল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও বন ও পরিবেশমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451