বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩১৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম:

বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে অবস্থান নেওয়া নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।  অবরুদ্ধ নাসিমন ভবনের সামনে পুলিশকে লক্ষ্য করে নেতাকর্মীরা ইট-পাটকেল ছুঁড়লে এই সংঘাতের সূত্রপাত হয়।

পুলিশ নাসিমন ভবনের ভেতরে ঢুকে নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাৎসহ কমপক্ষে ১৫ জনকে আটক করেছে।

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে জিয়া এতিমখানা দুর্নীতির মামলায় বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) ঢাকার জজ আদালতে রায় ঘোষণা হবে।  রায়ের পর নাশকতার আশঙ্কায় সকাল থেকেই নাসিমন ভবন অবরুদ্ধ করে রাখে পুলিশ।

তবে নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাৎ হোসেন ও সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ানসহ সিনিয়র কয়েকজন নেতা তাদের অনুসারী কর্মীদের নিয়ে নাসিমন ভবনের ভেতরে অবস্থান নেন।

সেখানে গিয়ে দেখা গেছে, দুপুর ১টা ৩৫ মিনিটে ডা.শাহাদাৎসহ নেতারা নাসিমন ভবনের ফটকের সামনে এসে অবস্থান নেন।  এসময় মহিলা দলের এক নেত্রী এক পুলিশ সদস্যকে ধাক্কা দেয়।  তখন পুলিশ মহিলা দলের কয়েকজন নেতাকর্মীকে কার্যালয়ের ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এক পর্যায়ে নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন।  পুলিশও তাদের ধাওয়া দেয়।  এরপর পুলিশ গিয়ে ফটকের সামনে থেকে শাহাদাৎ-সুফিয়ানসহ নেতাদের কার্যালয়ের ভেতরে নিয়ে অবরুদ্ধ করে রাখেন।

দুপুর ১টা ৫৫ মিনিটে কার্যালয়ের ভেতরে গিয়ে শাহাদাতসহ কমপক্ষে ১০ জনকে আটক করে ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।  এর আগে মহিলা দলের নেত্রী আঁখি সুলতানাসহ আরও কমপক্ষে ৫ জনকে আটক করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451