বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমতলীতে ঝাটকা বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫২০ বার পড়া হয়েছে

 

এম. ইসহাক বাচ্চু, আমতলী(বরগুনা) থেকে :-  সোমবার সকাল
১০টায় সময় আমতলী বাঁধঘাট মাছ বাজারে অভিযান চালিয়ে ঝাটকা
বিক্রির অপরাধে একজনকে ৫হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সরকার প্রতিবছর ১নভেম্বর থেকে ৩০জুন পর্যন্ত ১০
ইঞ্চি পর্যন্ত লম্বা জাটকা নিধন, পরিবহন, ক্রয়-বিক্রয়ের উপর সম্পূর্নভাবে
নিষেধাজ্ঞা আরোপ করলেও কতিপয় কুচক্রি মহল লোভের বশবর্তী হয়ে সরকারী
আইনকে উপেক্ষা করে নিয়মিত আমতলী উপজেলার বিভিন্ন বাজারে ঝাটকা
বিক্রি করতে থাকলে আমতলী উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে
৫ফেব্রæয়ারী সকাল সাড়ে ৯টায় বাঁধঘাট মাছ বাজারে অভিযান পরিচালনা
করে ৭০পিচ ঝাটকাসহ মোঃ হাছান নামের একজন বিক্রেতাকে আটক করে
পুলিশ। অতঃপর আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট
মোঃ সরোয়ার হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে হাসানকে ৫হাজার
টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন। আসামী
তাৎক্ষণিক ৫হাজার টাকা প্রদান করে ছাড়া পায়। আটককৃত ৭০পিচ ঝাটকা
শহরের পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451