বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ঝিনাইদহের মহেশপুরে কথিত বন্দুকযুদ্ধে রমজান ডাকাত নিহত !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০১৬
  • ৩০১ বার পড়া হয়েছে

  ঝিনাইদহ জেলা সংবাদাতাঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাটাখালী নামক স্থানে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে রমজান আলী (৪৬) এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। তিনি মহেশপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের কুড়োন মন্ডলের ছেলে। ঘটনা¯’ল থেকে ২টি শার্টার গান, ৫ রাইন্ড গুলি, ৩ টি বোমা, ২টি ধারালো করাত ও দড়ি উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় পুলিশের ২ কনস্টেবল সেলিম রেজা ও আহসান হাবিব আহত হন। শনিবার ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে বলে পুলিশের দাবী।
মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, পুলিশের ্একটি টহল গাড়ি মহেশপুর কোটচাঁদপুর সড়কের কাটাখালী নামক ¯’ানে পৌছালে ওৎ পেতে থাকা ডাকাত দলের সদস্যরা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। এসময় পুলিশ পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। দশ মিনিট গুলি বিনিময়ের পর ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পুলিশ ২১ রাইন্ড গুলি ছোড়ে।
এসময় ঘটনা¯’ল থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত দেখিয়ে এক ডাকাত সদস্যের মৃতদেহ উদ্ধার করে। শনিবার বিকাল ৫টার দিকে কৃষ্ণপুর গ্রামের ইউপি সদস্য ওমর আলী ও একই গ্রামের বাসিন্দা কোমল কুমার মৃত দেহটি রমজান আলীর বলে সনাক্ত করে।
রমজান আলীকে চিহ্নিত ডাকাত হিসেবে দাবী করে ওসি জানান, তার তিন স্ত্রী রয়েছে। রমজান আলীর স্বজনদের অভিযোগ গত ২৬ জুলাই ডিবি পুলিশ পরিচয় দিয়ে রমজান আলীকে তুলে নিয়ে যায়। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। রমজান আলী বেশির ভাগ সময় যশোরে তার ছোট স্ত্রীর কাছে বসবাস করতেন। তার বিরুদ্ধে মহেশপুরসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানান।
 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451