বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকার ছবিতে অরিজিৎ সিং

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬
  • ৫৭৩ বার পড়া হয়েছে

ঢাকাই চলচ্চিত্রে অনেক দিন ধরেই বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের গান গাওয়া বিষয়ে কথাবার্তা চলছে। অনেক পরিচালক ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত অরিজিৎ-এর গান রাখতে পারেননি ছবিতে। তবে এবার সত্যি সত্যি প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাক করলেন এ সংগীত তারকা। সম্প্রতি ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে কণ্ঠ দিয়েছেন তিনি। এ ছবিটি পরিচালনা করছেন দীপংকর দীপন। ছবিটির জন্য ‘টুপটাপ চুপচাপ’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। গানটি লিখেছেন কলকাতার জনপ্রিয় ‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডের অনিন্দ্য চট্টোপাধ্যায়। রোমান্টিক এ গানটির সংগীতায়োজন করছেন অরিন্দম চট্টোপাধ্যায়। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ছবির গানে কণ্ঠ দিলেন বর্তমানে বলিউডের সবচাইতে ব্যস্ততম সংগীত তারকা অরিজিৎ। উল্লেখ্য, ‘ঢাকা অ্যাটাক’ ছবির মূল চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। এর আগে ‘অগ্নি’ ও ‘ওয়ার্নিং’ ছবিতে তারা জুটিবদ্ধ হয়েছিলেন। এ ছবিতে আরো অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, নওশাবা প্রমুখ। এরই মধ্যে ছবির ৭০ ভাগ কাজ শেষ হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451