বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জঙ্গিবাদ কার্যক্রমে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি নষ্ট করা যাবে না

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০১৬
  • ৩৭৬ বার পড়া হয়েছে

ঢাকা : আজ শুক্রবার  জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী জনতালীগের কেন্দ্রীয়  কমিটি সারা দেশের জঙ্গি তৎপরতার বিরুদ্ধে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কেন্দ্রীয়  সভাপতি আলহাজ্ব সালাউদ্দিনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুনতাসির রায়হান মীম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও শ্রমিক নেতা হায়দার আলী স্বপন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয়  সহ-সভাপতি মোল্লা আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ সেলিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মাষ্টার, মিরাজ, আশিকুর রহমান শরিফ, উমর ফরুক, সবুজ কাজী, নবী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় হায়দার আলী স্বপন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিশন-২০২১ বাস্তবায়নে দেশের উন্নয়ন ও অগ্রগতি সহ সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে একটি মডেল দেশ হিসেবে পরিচয় করিয়ে দেয়। তিনি আরও বলেন- গুলশানে বসে জঙ্গি মদদ দাতারা সারা দেশে জঙ্গি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অবিলম্বে জঙ্গি মদদ দাতাদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান  জানান। সবশেষে জাতীয় প্রেসক্লাব হতে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত এক বিশাল বিক্ষোভ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451