শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

চলনবিলের সর্বত্র অতিবন্যা আতঙ্কে ঐতিহ্যবাহী চাঁচকৈড় হাটে ডিঙ্গি নৌকা কেনাবেচার হিড়িক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

মো. আখলাকুজ্জামান, গুর”দাসপুর প্রতিনিধি.
বর্ষার পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় চলনবিলের সর্বত্র অতিবন্যায় আতঙ্কিত মানুষের আগমনে কাঠ ও প্লেন-শীটের ডিঙ্গি নৌকা কেনাবেচার হিড়িক পড়ে গেছে গুর”দাসপুর পৌরসদরের ঐতিহ্যবাহী চাঁচকৈড় হাটে।
সরেজমিন গিয়ে দেখা যায়,- চাঁচকৈড় বানিজ্যনগরির কাঠপট্টি এলাকার ‘স’ মিল ও ফার্নিচার মালিকরা অন্যান্য আসবাবপত্র তৈরীর পাশাপাশি প্রতিবছরের ন্যায় এবারেও ৯ হাত থেকে ১৮ হাত লম্বা পর্যš- কাঠ ও প্লেন-শীটের ডিঙ্গি নৌকা তৈরী করে বিক্রি করছেন। কাঠপট্টির ‘স’ মিল ও ফার্নিচার মালিক আলাউদ্দিন, সাইদুল ইসলাম, নাজিম উদ্দিন, আতিক খলিফা, উজ্জল শেখ, মহাতাব সরকার, রাজ্জাক ফকির, মইনুল হক ও মধু মিয়া সহ কমপক্ষে ৩০ জন প্রতিবছর বর্ষা মৌসুমের শুর”তেই বিভিন্ন ধরনের ডিঙ্গি তৈরীর কাজ করে বাড়তি অর্থ উপার্জন করে থাকেন।
ফার্নিচার কর্মচারী বারেক আলী জানান,- বর্ষা মৌসুমের শুর”তেই তারা শিমুল, বাটুল, আম, জাম, কাঠাল, পাইকর, কোড়ই, এন্টিকোড়ই, কাঠ ছাড়াও প্লেনশীট দিয়ে বিভিন্ন মাপের ডিঙ্গি নৌকা তৈরী করেন। তিনি আরো জানান, কাঠের ডিঙ্গিগুলো দেড় হাজার থেকে তিন হাজার টাকা এবং প্লেন-শীটের ডিঙ্গিগুলো ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যš- বেচাকেনা হয়।
‘স’ মিল মালিক মহাতাব সরকার জানান,- বর্ষা মৌসুম এলেই বৃহত্তর চলনবিলের বড়াইগ্রাম, নলডাঙ্গা, সিংড়া, তাড়াশ, চাটমোহর, ভাঙ্গুড়া, উল্লাপাড়া ও শাহাজাদপুর এলাকার ডিঙ্গি ব্যবসায়ী, মৎস্যজীবি এবং ব্যক্তি মালিকানায় ডিঙ্গি নৌকা ব্যবহারের জন্য অধিকাংশ ক্রেতা ছুটে আসেন চাঁচকৈড় হাটে। আমরা ওইসব ক্রেতা সাধারনকে অতি সুলভ মূল্যে ডিঙ্গি নৌকা সরবরাহ করে থাকি। তবে এখানকার তৈরী ডিঙ্গি নৌকাগুলোর চাহিদা বেশি হওয়ায় প্রতিবারের তুলনায় এবার দাম ও কেনাবেচা অনেক বেশি।
চাঁচকৈড় হাটে ডিঙ্গি নৌকা প্র¯-ুতকারীরা জানান,- বর্ষা মৌসুমের শুর”তেই ডিঙ্গি ক্রেতা কম হলেও প্রতি শনিবার ও মঙ্গলবারে কমপক্ষে ২০০ থেকে ২৫০ টি নৌকা বিক্রি হ”েছ। তবে ভরা মৌসুমে প্রতিহাটে কমপক্ষে ৪০০ থেকে ৫০০ নৌকা বিক্রি হয়ে থাকে। তারা আরো জানান, প্রতিদিনের আসবাবপত্র তৈরীর পাশাপাশি নিম্নমানের কাঠ দিয়ে ডিঙ্গি নৌকা তৈরী করে বাড়তি উপার্জনের পথ বেছে নিয়েছেন তারা। #
 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451