শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে ১ জন নিহত  

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০১৬
  • ৩৩১ বার পড়া হয়েছে

মোঃ নুরুল আলম ডাকুয়া, গাইবান্ধা (সুন্দরগঞ্জ) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে মারামারিতে আঃ রহিম (৪২) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে।

 জানা গেছে, উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কঞ্চিবাড়ি (বৈরাগীরটারী) গ্রামের মৃত আকরাম হোসেন ভিক্ষু এর ছেলে আঃ রহিমের সাথে প্রতিবেশী মৃত চৈতা শেখের ছেলে সোলেমান হকের ৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত রোববার সন্ধ্যায় আঃ রহিমের লোকজন সোলেমানের বসত বাড়িতে হামলা করলে উভয়ের মধ্যে মারামারি হয়। এতে আঃ রহিম গুরুত্বর আহত হলে তাকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে আঃ রহিমের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌছা মাত্রই সোলেমানের বসত বাড়ি ব্যাপক ভাংচুর হয়। এ ব্যাপারে আজ সোমবার মৃত আঃ রহিমের ছেলে গোলাম মোস্তফা রিপন বাদি হয়ে ১৮ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন নিশ্চিত করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451