রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৯ জুলাই, ২০১৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

ঢাকা : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৯ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

জানা গেছে, এ সময় দেশের চলমান সার্বিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী। দেশের চলমান বিভিন্ন বিষয় নিয়েও উভয়ের মধ্যে আলোচনা হয়।

এছাড়া রাষ্ট্রপতি তার সম্প্রতি ভুটান সফর নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। অন্যদিকে প্রধানমন্ত্রীও তার বুলগেরিয়া ও সৌদি সফরের নানা বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

সাক্ষাতকালে রাষ্ট্রপতির স্ত্রী রশেদা খানম উপস্থিত ছিলেন।

সপ্তাহের ব্যবধানে গুলশান (১ জুলাই) ও শোলাকিয়ায় (৭ জুলাই) সন্ত্রাসী হামলার ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। আমজনতার মধ্যে এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে সাক্ষাতে এ বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো কথা হয়েছে কিনা তা জানা যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451