শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুলশান হামলা দেশের জন্য বড় ধাক্কা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৬ জুলাই, ২০১৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

ঢাকা : গুলশান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনাকে দেশের জন্য বড় ধাক্কা মন্তব্য করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘গুলশান হামলায় যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ করার মতো নয়। গুলশানের দুঃস্বপ্ন আমাদের প্রতিমুহূর্তেই তাড়া করবে।’

‘দেশবাসী ঐক্যবদ্ধ হলেই কেবল এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব। অন্যথায় জাতির ভবিষ্যত চরম হুমকির মুখে পড়বে’- বলেন ইউনূস।

চট্টগ্রাম সামাজিক ব্যবসা কেন্দ্র লিমিটেড ও নোবেলজয়ী ইউনূস সুহৃদ আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (০৫ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাব টেনিস কমপ্লেক্সে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ড. ইউনূস বলেন, ‘এই অনুষ্ঠানে অনেক বিদেশি অতিথিই আসার কথা ছিল। কিন্তু দেশের এমন পরিস্থিতিতে আমরা কোন মুখে তাদের আসতে বলবো। আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে না আসার জন্য অনুরোধ করেছি।’

গুলশানের ঘটনা দেশ ছাপিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বলেন, ‘গত শুক্রবারের ঘটনা শুধু দেশবাসীই নয়, প্রতিবেশী দেশসহ সারা দুনিয়া জেনে গেছে। এটা লুকোনোর কিছু নয়। গোপন করাও নিরাপদ নয়। বিশ্বের প্রায় প্রতিটি মিডিয়ায় এই খবর প্রকাশ করা হয়েছে। বিশ্বের চোখ এখন বাংলাদেশে। সবাই উদ্বিগ্ন।’

তিনি বলেন, ‘এমন জাতীয় সঙ্কটে কেউ কাউকে দোষারোপ করার সুযোগ নেই। বরং সবাই মিলিত হয়ে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। এর মূলোৎপাটন করে ফেলতে হবে। এসব ঘটনা যে কারণেই হোক, এ থেকে আমাদের উদ্ধার হতে হবে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান। এছাড়া অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ইউজিসি অধ্যাপক মইনুল ইসলাম, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451