রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে কি না এখনও ঠিক হয়নি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭
  • ৪৫৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ  

আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে কি না তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।
সোমবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাচন অফিস ও সার্ভার স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

কবিতা খানম বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে কি না তা এখনও ঠিক হয়নি। সময়ই তখনকার করণীয় নির্ধারণ করবে।’
তবে সকলের গ্রহণযোগ্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বর্তমান নির্বাচন কমিশন কাজ করছে বলে জানান তিনি।
এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘সম্প্রতি অনুষ্ঠিত কয়েকটি উপ-নির্বাচনে কমিশন প্রমাণ করেছে আগামীতে এ কমিশনের অধীনে অনুষ্ঠিত সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও রক্তপাতহীন হবে।’
জাতীয় নির্বাচনে বিএনপিসহ সব দলের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের। কমিশন সব ধরনের অনাস্থা, অবিশ্বাস থেকে উত্তরণ ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে মানুষের আস্থা-বিশ্বাস ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।’
তবে শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে তা সম্ভব নয়, এক্ষেত্রে গণমাধ্যম, সংশ্লিষ্ট প্রার্থীসহ সব রাজনৈতিক দলের সহযোগিতারও প্রয়োজন রয়েছে বলে জানান কবিতা খানম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মুখলেছুর রহমান, সিলেট জেলা নির্বাচন অফিসার মনির হোসেন, বড়লেখা ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন, রাজনগর উপজেলা নির্বাচন অফিসার একেএম মুছা, বড়লেখা উপজেলা নির্বাচন অফিসার বাবলু সূত্রধর প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451