মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উপবৃত্তি পাবেন ১ কোটি ৩০ লাখ মা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩১৩ বার পড়া হয়েছে

বাসস-  

দেশের প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুদের এক কোটি ৩০ লাখ মা উপবৃত্তি পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মার্চ এ কর্মসূচির উদ্বোধন করবেন বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম-আল-হোসেন জানিয়েছেন।

অতিরিক্ত সচিব আজ শুক্রবার দুপুরে মাগুরা সদর উপজেলার রাউতড়া হৃদয়নাথ স্কুল ও কলেজ অডিটরিয়ামে প্রধান শিক্ষক ও মা সমাবেশে এ তথ্য জানান।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় আয়োজিত ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ’ শীর্ষক এই সমাবেশে আকরাম-আল-হোসেন আরো বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই উপবৃত্তির টাকা মায়েদের কাছে পৌঁছে যাবে। শিশু-কিশোরদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সরকার এই কর্মসূচি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, এ ছাড়া সারা দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার শ্রেণিকক্ষ নির্মাণ করা হবে।

সদর উপজেলার চেয়ারম্যান রোস্তম আলীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন, পিটিআই সুপারিনটেনডেন্ট বাদল চন্দ্র রায় প্রমুখ ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম-আল- হোসেন আরো বলেন, শিশুদের প্রথম শিক্ষক হচ্ছেন ‘মা’। প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতির ভিত্তি। এই ভিত্তি সুদৃঢ় করতে মেধাবী শিক্ষার্থী তৈরি করতে হবে। মা ও শিক্ষকসহ সবাই তাদের ভূমিকা সঠিকভাবে পালন করলে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হবে। উন্নত সমৃদ্ধ ও মেধাসম্পন্ন জাতি গঠনে তৈরি হবে আগামী দিনের নেতৃত্ব। সমাবেশে সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মায়েরা অংশ নেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451