বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখল করে যানজট, চাঁদাবাজির অভিযোগ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হত্যার প্রধান আসামি গ্রেফতার বিদেশ যাওয়া অন্যায় নয়,তবে বৈধপথে বিদেশ গিয়ে সমস্যা হলে সরকার আপনার পাশে দাড়াঁবে……সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী কৃষকদের আতংকিত না হওয়ার আহ্বান, দেশে পর্যাপ্ত সারের মওজুদ আছে: আসাদুল হাবিব দুলু  ম্যানুফ্যাকচারিং থেকে ইনোভেশনের দিকে এগিয়ে যেতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন  ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য: শেখ রবিউল আলম রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশের অনুমতি না দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ 

ঝিনাইদহে পাটের বাম্পার ফলনের সম্ভাবনা !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬
  • ৩৬৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

চলতি মৌসুমে ঝিনাইদহ জেলায় ২০ হাজার ৪৭০ হেক্টর পাট চাষের লক্ষ্যমাত্রা

নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। ঝিনাইদহে পাটের বাম্পার

ফলনের আশাবাদ ব্যক্ত করেছেন সাধারণ কৃষকরা।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, ২০ হাজার ৪৭০ হেক্টরে ২ লাখ ২৬

হাজার ১৯৪ বেল পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামের টিটু মিয়া সহ অন্যান্নরা

সাংবাদিককে জানান, এবার টিটু মিয়া ৩ একরের বেশি জমিতে পাট চাষ

করেছেন। এ বছর পাট উৎপাদনে কৃষকদের তেমন বেগ পেতে হচ্ছে না। জমির

সামান্য পরিচর্যা করলেই ভালো ফলন পাওয়া যায়। পাট চাষে তেমন কোনো

ওষুধের প্রয়োজন পড়ে না। এবার পাটের বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেছেন

তিনি।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের ডেপুটি ডাইরেক্টর শাহ মো.

আকরামুল হক বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এ অঞ্চলে পাটের বাম্পার ফলন

হবে বলেও তিনি জানান। সোনালী আঁশ নামে খ্যাত পাট একটি সহজলভ্য

অর্থকারী কৃষি ফসল।

তাছাড়া ঝিনাইদহ যশোর-খুলনাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার জুট মিলে

উৎপাদিত পাটের ব্যাগ, সুতা ও কার্পেটের রয়েছে দেশ-বিদেশে ব্যাপক

চাহিদা। এরপরও পাটখড়িরও রয়েছে ব্যাপক চাহিদা। জ্বালানিসহ নানা কাজে

পাট খড়ির ব্যাপক ব্যবহার হয়ে থাকে। যে কারণে প্রতি বছর ঝিনাইদহ অঞ্চলে

পাটের চাষ বাড়ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451