বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি চায় দেশে যেন নির্বাচন না হয় : আইনমন্ত্রী আনিসুল হক

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩৪১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গণতন্ত্র রক্ষার চেষ্টা করে যাচ্ছেন বলে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আওয়ামী লীগ সরকারের দুই বছর পুর্তিতে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনের ওই সমাবেশে মন্ত্রী ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যোগ দেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে চিহ্নিত করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামাত। বিএনপি-জামাত বিভিন্ন সময়ে চেয়েছে নির্বাচন যেন না হয়। আর নির্বাচন না হওয়া মানে গণতন্ত্রের ব্যাঘাত ঘটা।

উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ উল আলম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক কাজী মো.আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল, পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমন প্রমুখ। পৌর কাউন্সিলর মো. আবু জাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451